Home আইন ও আদালত আনোয়ারায় নিষেধাজ্ঞার ১ম দিনে মোবাইল কোর্টের অভিযানে ৩০ কেজি ইলিশ জব্দ!

আনোয়ারায় নিষেধাজ্ঞার ১ম দিনে মোবাইল কোর্টের অভিযানে ৩০ কেজি ইলিশ জব্দ!

আনোয়ারায় নিষেধাজ্ঞার ১ম দিনে মোবাইল কোর্টের অভিযানে ৩০ কেজি ইলিশ জব্দ!

আনোয়ারা প্রতিনিধি,
অক্টোবর সোমবার সকালে আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হকের নেতৃত্বে ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে মা – ইলিশ রক্ষা কার্যক্রম-২০২১ এর ১ম দিনে আনোয়ারা উপজেলা বিভিন্ন বাজার এবং মৎস্য আড়ত থেকে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি ইলি জব্দ করা হয়।

জব্দকৃত ইলিশগুলো উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ এবং সহকারী কমিশনার ভূমি তানভীর হাসান চৌধুরীর উপস্থিতিতে ৩টি স্হানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রশিদুল হক জানান,ইলিশের প্রধান প্রজনন মৌসুম (০৪ হতে ২৫ অক্টোবর ২০২১খ্রিঃ মোট ২২(বাইশ) দিন।সে সময়ে ইলিশ মাছ আহরণ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ,ক্রয়-বিক্রয় ও বিনিময় মৎস্য আইনে দন্ডনীয় অপরাধ। এবং মা ইলিশ সংরক্ষণ করতে এই অভিযান অবাহত থাকবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here