Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আনোয়ারায় বিদেশী মদের চালানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আনোয়ারায় বিদেশী মদের চালানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আনোয়ারায় বিদেশী মদের চালানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
আনোয়ারা উপজেলা বারশত ইউনিয়নের পারকি বাজার এলাকা থেকে বড় কর্ভাড ভ্যান করে বিদেশী মদ পাচারের সময় হাতেনাতে আটক করেন আনোয়ারা থানা পুলিশ।

রবিবার (৫)জানুয়ারি ভোর ৫.৩০ মিনিটের দিকে আনোয়ারা থানা অফিসার ইনচার্জ দুলাল মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে বড় কার্ভাড ভ্যান গাড়িতে প্লাষ্টিক বস্তাভর্তি ২৫২ বোতল বিদেশী মদসহ দুজনকে গ্রেফতার করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের বায়েজিত থানার রেজাউল হকের পুত্র মোঃ ইসমাইল (৫৫) এবং চট্টগ্রামের সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ীর নুরুল ইসলামের পুত্র মোঃ সেকান্দর ড্রাইবার(৪৯) এবং গ্রেফতারকৃত ইসমাইলের ছোটভাই ভাই সিরাজুল হক(৪০) পলাতক রয়েছেন।

আটককৃত মদের বোতলের গায়ে PASSPORTS SCOTCH, 100PIPERS, BALLIANTINES এর নামে লিখা আছে যার মূল্য অনুমানিক পঁচিশ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ(ওসি) দুলাল মাহমুদ বলেন,আমরা বিশ্বস্থ সুত্রে জানতে পেরেছি আনোয়ারা উপকূলীয় এলাকায় একটি বিদেশী মদের চালান খালাস হচ্ছে, উক্ত সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার পুলিশের একটি টিম পারকি বাজার এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে একটি ক্যার্ভাড ভ্যানের ভিতরে ২৫২ বিদেশী মদের বোতল এবং দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছি যার আনুমানিক মূল্য পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা প্রায়।

আটকৃত আসামীদের জিজ্ঞেসবাদ শেষে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হবে এবং যারা এই মাদক সিন্ডিকেটে জড়িত তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।

এ সময় আরো নেতৃত্ব দেন,এএসআই রেজাউল করিম মামুন,এএসআই পলাশ মজুমদার, এএসআই সুফল চন্দ্র সিংহ, এএসআই হান্নান মজুমদার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here