Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা আনোয়ারায় বৃদ্ধের উপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন!

আনোয়ারায় বৃদ্ধের উপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন!

আনোয়ারায় বৃদ্ধের উপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন!

নিজস্ব প্রতিনিধি,
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের গুন্দ্বীপ পাড়া এলাকায় ভূমি বিরোধের জেরে প্রকাশ্য দেশি অস্ত্র দিয়ে বৃদ্ধ মৌলানা নুরুন্নবী(৬০)র ও তারা ছেলে সরওয়ারের উপর হামলার প্রতিবাদে গুন্দীপ পাড়া সচেতন সমাজের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৪ ফেব্রুয়ারী) জুমার নামাজের পর গুন্দ্বীপ আসকর আলী জামে মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

⏩ আনোয়ারায় রাতের আঁধারে মামলা থাকা জমিতে মাটি ভরাটের অভিযোগ! https://wp.me/pb1qmk-5lK

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আবুল বশর ও মৌলানা নুরুন্নবীর মধ্যে ভূমি নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয়ভাবে ঘটনাটি সমাধানও করা হয়েছে।কিন্তু গত মঙ্গলবার ভোরে আবুল বশর লোকজন নিয়ে পরিকল্পিতভাবে দেশি অস্ত্র দিয়ে বয়োবৃদ্ধ মৌলানা নুরুন্নবী ও তার ছেলে সরওয়ারের উপর হামলা করে মারাত্মকভাবে আহত করে।মৌলানা নুরুন্নবী ও তার ছেলে সরওয়ার বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে মৃত্যু শয্যায় কাতারাচ্ছে। আমরা এঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবী করছি।

এসময়ে বক্তব্য রাখেন,এডভোকেট এমরানুল হক বাবুল,আবদুর রহিম, নুর মোহাম্মদ,আবদুল হালিম, নেজামুল হক, একরামুল হক, হারুনুর রশিদ, আনোয়ার হোসেন, নাছির উদ্দিন, মো. বাবুল,মোঃ আবদুল হান্নান ও মোঃ নেজামুল হক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here