শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

আনোয়ারায় মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত

আপডেট:

মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আনোয়ারা উপজেলা কর্তৃক আয়োজিত উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফজল আহমেদের সভাপতিত্বে আনোয়ারা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম খাঁনের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষ্যে বিশাল র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

উক্ত র‍্যালী আনোয়ারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু করে থানার মোড় হয়ে আবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর গেইটে এসে সমাপ্ত হয় এবং বঙ্গবন্ধুর প্রতীকীতে পুষ্পমাল্য প্রদান করেন।

বিজ্ঞাপন

এতে আনোয়ারা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এবং আনোয়ারা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটির সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে বক্তারা মুক্তিযোদ্ধাদের সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান এবং মুক্তিযোদ্ধের বিভিন্ন ইতিহাস তুলে ধরেন।

বিজ্ঞাপন

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক,বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দীন আহমেদ,বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মোঃ সেকান্দর হোসেন,সদস্য সচিব কাজী আব্দুর রহিম,যুগ্ম আহবায়ক মোঃ হান্নান সহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সকল সদস্যবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত