নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় কর্মরত অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে গঠিত আনোয়ারা অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার(২৩মার্চ) সন্ধ্যায় আনোয়ারা অনলাইন প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সিনিয়র সাংবাদিক আক্কাস উদ্দীনের সভাপতিত্বে ডিএইচ মনসুরকে সভাপতি, মোঃ তৌহিদকে সাধারণ সম্পাদক, জিন্নাত আয়ুবকে সাংগঠনিক সম্পাদক ও মহিউদ্দীন মনজুরকে অর্থ সম্পাদক করে গঠিত ১১ সদস্যের এই কমিটি অনুমোদন করেন।
বর্তমান ডিজিটাল যুগে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। আনোয়ারা উপজেলার সিনিয়র সাংবাদিকদের ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মীদের সার্বিক মঙ্গলার্থে আনোয়ারা অনলাইন প্রেসক্লাব গঠন করা হয়।