Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আনোয়ারা থানা পুলিশের অভিযানে ২১’শ পিচ ইয়াবা উদ্ধার, মহিলাসহ গ্রেফতার ২জন

আনোয়ারা থানা পুলিশের অভিযানে ২১’শ পিচ ইয়াবা উদ্ধার, মহিলাসহ গ্রেফতার ২জন

আনোয়ারা থানা পুলিশের অভিযানে ২১’শ পিচ ইয়াবা উদ্ধার, মহিলাসহ গ্রেফতার ২জন

মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জুইঁদন্ডী ইউনিয়নের খুরুস্কুল এলাকা হতে ২১০০ পিচ ইয়াবাসহ একজন মহিলা এবং একজন যুবককে গ্রেফতার করেছে আনোয়ায়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ির মৃত আবুল কাশেমের ছেলে মো.কামরুল ইসলাম (৩০) ও আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী গ্রামের ছৈয়দ নুরের স্ত্রী কাঞ্চন বেগম (৪৫)।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন,খুরুস্কুল চেকপোস্ট অতিক্রম করার সময়ে এক যুবককে সন্দেহভাজন মনে হলে তাকে চেক করলে তার শরীর থেকে ১হাজার একশত পিচ ইয়াবা জব্দ করে।পরে তার তথ্যের ভিত্তিতে ওই নারীর বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা কারবারি কাঞ্চন বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে ফ্রিজের নিচ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here