Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আল্লামা ওবাইদুল হক নঈমী ছাহেব ইন্তেকালে সাংসদ সৈয়দ নজিবুল বশরের শোক প্রকাশ

আল্লামা ওবাইদুল হক নঈমী ছাহেব ইন্তেকালে সাংসদ সৈয়দ নজিবুল বশরের শোক প্রকাশ

আল্লামা ওবাইদুল হক নঈমী ছাহেব ইন্তেকালে সাংসদ সৈয়দ নজিবুল বশরের শোক প্রকাশ

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর সম্মানিত চেয়ারম্যান, ফটিকছড়ি থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, বিটিএফ এর মহাসচিব আলহাজ্ব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী ও বিটিএফ এর যুগ্ম মহাসচিব আলহাজ্ব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী এক বিবৃতিতে চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া (কামিল) মাদ্রাসার প্রধান ফকিহ্, আহলে সুন্নাত, লক্ষ লক্ষ আলেমগনের উস্তাদ, উস্তাজুল ওলামা, শায়খুল হাদিস, শের-ই- মিল্লাত, মুফতি হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা ওবাইদুল হক নঈমী ছাহেব এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দরা আল্লামা ওবাইদুল হক নঈমী ছাহেব হুজুরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং হুজুরের শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আল্লাহ পাক রাব্বুল ইজ্জত আল্লামা ওবাইদুল হক নঈমী ছাহেব হুজুরকে জান্নাতের উচু মাকাম দান করুন।

বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, আল্লামা ওবাইদুল হক নঈমী ছাহেব হুজুরের মত সুন্নীয়তের খেদমতে আজীবন নিবেদিত একজন সুন্নী আলেম আর হাজার বছরেও আসবেনা। সুন্নীয়তের ময়দানে এ শুন্যতা আর কখনো পুরন হবেনা। সারা বাংলাদেশ একজন এলেম এর সাগর খ্যাত সুন্নীয়তের অভিবাবককে হারাল। সুন্নীয়তের এই দুঃসময়ে আল্লামা ওবাইদুল হক নঈমী হুজুরের মত আলেম এর খুব বেশী প্রয়োজন ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here