Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আসন্ন ইউপি নির্বাচনে ফের আলোচনায় সাবেক মেম্বার শাহিনা আক্তার

আসন্ন ইউপি নির্বাচনে ফের আলোচনায় সাবেক মেম্বার শাহিনা আক্তার

আসন্ন ইউপি নির্বাচনে ফের আলোচনায় সাবেক মেম্বার শাহিনা আক্তার

এম এ সাত্তার, কক্সবাজার:
আসছে ২০২১ সাল তথা নির্বাচনি বছর। সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তুমুল আলোচনা শুরু হয়েছে। সে লক্ষ্যে সাবেক, বর্তমান জনপ্রতিনিধিদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে চায়ের দোকানে। সময়ে অসময়ে কার কাছ থেকে মানুষ কী পরিমাণ সেবা পেলো।আচার ব্যবহারে কে কত ভালো।গরীব অসহায় মানুষের হক কে, কিভাবে বন্টন করেছেন।আর সরকারি সহায়তা বা সেবা মানুষের দোরগোড়ায় কে কিভাবে পৌঁছে দিতে পেরেছে। সরকারি সেবা দিতে গিয়ে মানুষের পকেট কে কেটেছে, না কেটেছে এসব বিষয়ে কথা বলতে বলতে চায়ের কাপে চুমুক দিচ্ছে ভোটাররা।আবার কেউ সম্ভাব্য প্রার্থীদের ভোট নিয়ে যোগ বিয়োগ অংক কষতে শুরু করেছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজার সদর উপজেলার ৮ নং ইউনিয়ন পরিষদের ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন সাবেক মেম্বার শাহিনা আক্তার।

পিএমখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড ছনখোলা পুর্ব পাড়ার (মাঝের পাড়া) বিশিষ্ট সমাজ সেবক ব্যবসায়ী হাজী নুরুল হুদা’র সহধর্মিণী। পেশা গৃহিণী হলেও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। পিএমখালী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসন (১,২,৩) ওয়ার্ড থেকে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগনের বিপুল ভোটে নির্বাচিত সাবেক মেম্বার। দীর্ঘদিন ছনখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হিসেবে যোগ্যতার সহিত দায়িত্ব পালন করে আসছেন।

অত্র ইউনিয়নভুক্ত বৃহত্তর ছনখোলা এলাকার জমিদার মৃত আলহাজ্ব কামাল শিকদার এর পিতৃস্নেহে বেড়ে উঠা শাহীনা আক্তারকে সার্বিক বিবেচনায় আগামী নির্বাচনে মেম্বার হিসেবে পুনরায় পেতে চায় পিএমখালীর ছনখোলা ১,২ ও তোতকখালীর ৩ নং ওয়ার্ডের ভোটাররা।

গতবারে জনগণের বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হয়ে সঠিক দায়িত্ব পালনের মধ্যে দিয়ে স্বচ্ছতা, ন্যায় বিচার ও উন্নয়নমূলক কার্যক্রম দেখিয়ে সমগ্র পিএমখালীবাসীর কাছে সুনাম অর্জন করেছিলেন শাহিনা। পাশাপাশি সে প্রশংসনীয় কর্মকান্ড দেখিয়ে নজর কেড়েছেন এলাকার আপামর জনতার।

সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত গৃহিণী
শাহীনা আক্তার গত ইউপি নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও একেবারে হাল ছেড়ে দেয়নি।মেম্বার নির্বাচিত না হলেও দিন প্রতিদিন কারো না কারো মানুষের সমস্যা সমাধান করতে হচ্ছে তাকে। এলাকার গরিব অসহায় মানুষ তাদের কাছে আসলে দিতে হচ্ছে সমস্যার সমাধান ও আর্থিক সহায়তা। যেকোনো মানুষের আপদ-বিপদে এগিয়ে যাওয়া, সাহায্য সহযোগিতা করা মেম্বার শাহিনার এক প্রকার অভ্যাসে পরিণত হয়েছে।এমনকি এলাকার ভোটারদের উজ্জীবিত করতে দিনরাত্রি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।আর দায়িত্ব মনে করে পিএমখালী তথা ১,২ নং ওয়ার্ড বৃহত্তর ছনখোলা ও ৩ নং ওয়ার্ড তোতকখালীর দরিদ্র অসহায় লোকজনকে সাহায্য সহযোগিতা দিয়ে আসছেন। ইতিমধ্যে সম্পুর্ন নিজের অর্থ ব্যয় করে এলাকার একাধিক রাস্তার সংস্কার কাজ হাতে নিয়েছেন। তন্মধ্যে বাদশার বরগুনার গ্রামীণ সড়ক, পশ্চিম নায়াপাড়ার সংযোগ সড়কের কাজ শেষ করেছেন। সম্ভাব্য হিসেবে আরও একাধিক রাস্তা সংস্কার করে দেবেন বলেও জানান মেম্বার শাহিনা।

এলকাবাসীর প্রতীক্ষা যে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিএমখালীর ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসন থেকে মেম্বার পদে প্রার্থী হোক সাবেক মেম্বার শাহীনা আক্তার। দেশে করোনাভাইরাস চলাকালীন সময়ে আর্থিক কষ্টে থাকা সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে নিজ উদ্যোগে একাধিক বার খাদ্য সহায়তা দিয়ে এলাকার মানুষের সুনাম কুড়িয়েছেন। যে কারণে সে সামনের নির্বাচনে জয়ী হতে আরও একধাপ এগিয়ে গিয়েছেন বলে মনে করেন এলাকার সচেতন মহল।

মহিলা মেম্বার শাহিনা’র ব্যাপারে ছনখোলা এলাকার নুরুল ইসলাম বুদাইয়া, মোস্তাফিজুর রহমান, দেলোয়ার হোসেন, আব্দুর রহমান, আজিজুর রহমান, ফরিদ আলম, বেদারুল আলম, কালু মিয়া, ফজল কাদের, মোস্তাক আহমদ সহ একাধিক স্থানীয়রা জানান, সাবেক মেম্বার শাহিনা’র’ মত একজন জনপ্রতিনিধির বড় অভাব রয়েছে এই জনপদে। ওই মহিলা মেম্বার ক্ষমতা থাকাকালীন গরিবের কোন আমানত খেয়ানত হয়নি।নিজের বদনাম হয় এমন কোনো বির্তকিত কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও তারা কোনদিন শোনেননি। যাকে যেভাবে পারেন হাসিমুখে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সে।সব লোভ-লালসার ঊর্ধ্বে থেকে বিনাপরিশ্রমিকে তাকে কাজ করতেও দেখেছেন তারা। আবার শাহিনার মত নিরহংকারী মেম্বারের বড় প্রয়োজন মনে করেন তারা। গতবারের তাকে ভোটে পাস না করিয়ে বড় ভুল করেছে এলাকার মানুষ। যে ভুলের কারণে সমাজ ও দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। যার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আজ সবাইকে। সামনের বারে যে কোন প্রকারে তারা সৎ ও পরিচ্ছন্ন একজন জনপ্রতিনিধি নির্বাচিত করে এলাকার কাজ করার সুযোগ দিবেন বলে সবাই এক বাক্যে মতামত ব্যক্ত করেন।

শাহিনা আক্তার বলেন, চলার পথে যে কোন মানুষের ভুল হয়। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে গেলে সমাজ ও দেশ উপকৃত হয়। অভাব অফুরন্ত ! তারপরও বিশেষ অভাব পূরণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কাল থেকে আজো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। হাটি হাটি পা পা করে ইতিমধ্যেই দেশকে অনেক উন্নত শিখরে নিয়ে গেছেন। এরপরও দেশে ইউনিয়ন ভিত্তিক অনেক অভাব রয়েছে। তদুপরি এদেশে পিছিয়ে পড়া ইউনিয়ন এর মধ্যে রয়েছে বৃহত্তর ছনখোলা এলাকা। এই পিছিয়ে থাকা এলাকা বা ওয়ার্ড গুলোকে সংস্কার এবং বঙ্গবন্ধু কন্যা মাদার অব হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী “শেখ হাসিনা’র গ্রাম হবে শহর” এই কর্মসূচীকে বাস্তবে রূপ দিয়ে পিএমখালীতে অবকাঠামো উন্নয়ন, আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে এবং অতি দরিদ্র জনগোষ্টির সেবা করতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। শাহিনা বলেন, এই অবহেলিত পিএমখালী ইউনিয়নকে ঘিরে সরকারের বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করার স্বপ্ন দেখছে মানুষ। এই মেঘা প্রকল্প বাস্তবায়নে ওয়ার্ড ভিত্তিক হলেও একজন পরিচ্ছন্ন জনপ্রতিনিধির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সকলের দোয়া কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here