Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ইউএনও’র অফিসে শিক্ষার্থীদের অবস্থান, টেস্ট পরীক্ষায় দূর্নীতির অভিযোগ

ইউএনও’র অফিসে শিক্ষার্থীদের অবস্থান, টেস্ট পরীক্ষায় দূর্নীতির অভিযোগ

ইউএনও’র অফিসে শিক্ষার্থীদের অবস্থান, টেস্ট পরীক্ষায় দূর্নীতির অভিযোগ

মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন, বাঁশখালীঃ
চট্টগ্রামের বাঁশখালীতে এসএসসি টেস্ট পরীক্ষায় রেজাল্ট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে গত রবিবার প্রায় অর্ধশত ছাত্র-ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে অবস্থান নিয়েছে। এ সময় দুটি লিখিত আবেদন করেছে বলে জানান ছাত্র-ছাত্রীরা।

অভিযোগে জানা যায়, উপজেলার অন্তর্গত নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি টেস্ট পরীক্ষায় অনৈতিকভাবে স্বজনপ্রীতি দেখিয়ে এবং অকৃতকার্য হওয়া বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীকে ফরম ফিলাপ করে দুর্নীতি করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তারা জানায়, অকৃতকার্য হওয়ার পর প্রতিষ্ঠান থেকে কোন ধরনের সহযোগিতা না পেয়ে তারা গত রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অবস্থান নেয়।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমাদের স্কুলে অনেকে টেস্ট পরিক্ষায় অকৃতকার্য হলেও স্বজনপ্রীতি দেখিয়ে অনেক ছাত্র-ছাত্রীর ফরম ফিলাপ করানো হয় এবং আমরা যারা কয়েকজন ১ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা কেন পরীক্ষায় সুযোগ পাবে না তার কারণ জানতে চাই, এ জন্য আমাদের অবস্থান। আমরাও আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নিতে চাই। আমরা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ও মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বরাবরে অভিযোগ দিয়েছি। এর সুষ্ঠু তদন্ত ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এ ব্যপারে নির্বাহী অফিসার মোমেনা আক্তার তাদের বিষয়টি শিক্ষা অফিসারকে জানানোর জন্য বলেন বলে জানা যায়।

এ ব্যাপারে জানার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করলে জানান, উপজেলা নির্বাহী অফিসার ও মাননীয় সংসদ সদস্যকে ছাত্রদের অভিযোগ দেওয়ার বিষয়টি আমি জানি, তবে আমার বিরুদ্ধে যে স্বজনপ্রীতি ও টেস্ট পরীক্ষায় অকৃতকার্যদের ফরম ফিলাপ করানোর অভিযোগ আনা হয়েছে সে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে আজ জাতীয় ছুটি হওয়ায় অফিস বন্ধ ছিলো ফলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here