Home অর্থনীতি ইসলামী ব্যাংক সন্দ্বীপ এর বাউরিয়া উপ শাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক সন্দ্বীপ এর বাউরিয়া উপ শাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক সন্দ্বীপ এর বাউরিয়া উপ শাখা উদ্বোধন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ প্রতিনিধি:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সন্দ্বীপ,চট্টগ্রাম এর বাউরিয়া উপ শাখা
উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ ২২ জুলাই,বুধবার সকাল ১০ টায় সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের নাজিরহাট বাজারের তাহের ম্যানশনের উপ শাখা কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামী ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্হাপক ও এভিপি মোঃ নাজিম উদ্দীনের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার শাহজাহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মাইনউদ্দিন মিশন, বাউরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.জামালউদ্দিন, কালাপানিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজ সেবক জি.এম মোতালেব, ও নাজিরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আবু তাহের।

অনুষ্ঠানর শুরুতে পবিত্র কোরআন তেলোয়াতের পর অতিথিদের পুষ্প স্তবক প্রদান করা হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করে প্রধান অতিথি ফিতা কেটে উপ শাখার উদ্বোধন করেন এবং দোয়া ও
মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here