Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা ঈদে বেড়াতে আসা তরুণী ধর্ষণের শিকার!

ঈদে বেড়াতে আসা তরুণী ধর্ষণের শিকার!

ঈদে বেড়াতে আসা তরুণী ধর্ষণের শিকার!

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে শহর থেকে বেড়াতে এসে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সাধনপুরের লটমনি পাহাড়ি এলাকায় দুই স্বজন সহ বেড়াতে গেলে হঠাৎ চারজনের বখাটে যুবক তাকে আটকে রেখে ধর্ষণ করে।

ওই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে পালিয়ে আসতে সক্ষম হন ধর্ষিতা।ওইদিন রাত এগারোটার দিকে বিষয়টি থানায় অবহিত করেন ধর্ষিতা ও তার স্বজনেরা।
অভিযুক্তরা হলো, নুরুল কবির (৩৫), মোহাম্মদ বাহাদুর (২৬), সৈকত (২৭) এবং অজ্ঞাত আরো এক ব্যক্তি।

অভিযুক্ত নুরুল কবির তার উল্লেখিত সহযোগিদের নিয়ে ওই নারীকে ধর্ষণ করে নুরুল কবির(প্রকাশ নুরু ডাকাত)।

ধর্ষণের শিকার ওই তরুণী জানান, তিনি চট্টগ্রাম শহরে পোশাক তৈরি শিল্প কারখানায় চাকরি করেন। সাধনপুরের ছয় নম্বর ওয়ার্ডের রুপন কান্তি দেকে তিনি ভাই বলে ডাকতেন। ঈদে তাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। তার নিজ বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গা এলাকায়।

তিনি আরো বলেন,১৫ মে(শনিবার) বিকেলে রুপন কান্তির পরিচিত প্রণব দে (২০) ও রাজ দাশ (২০) সহ সাধনপুরের লটমনি পাহাড়ি এলাকায় ডিএসএলআর ক্যামেরা নিয়ে ঘুরতে যান। সেখানে নুরুল কবির সহ তার আরো তিন সহযোগী তাদের গতিরোধ করে এবং মারধর শুরু করে। ক্যামেরাটিও কেড়ে নেয়। এক পর্যায়ে ওই তরুণীকে জোর করে ধর্ষণ করে নুরুল কবির। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাঁশখালী প্রধান সড়কের কাছে পালিয়ে আসেন সক্ষম হন তরুণী। এক ব্যক্তির সাহায্যে রাত এগারোটার দিকে পুলিশের শরণাপন্ন হন তিনি।

এব্যাপারে বাঁশখালী থানাধীন রামদাশ হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ভিকটিমের লোকজন ফাঁড়িতে এসেছে। তাদের সাথে কথা বলেছি। ঘটনা সত্য, ধর্ষণের ঘটনাটি মূলত ঘটিয়েছে নুরুল কবির নামের লোকটি।সে এলাকায় চিহ্নিত ডাকাত হিসেবে পরিচিত। এ ঘটনায় তার আরো কয়েকজন সহযোগী ছিল। মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য নুরুল কবিরের বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণ সহ অসংখ্য মামলাও রয়েছে। তার বিরুদ্ধে ২০১৪ সালে সে বানীগ্রাম উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগও রয়েছে এবং ২০১৭ সালে সে অস্ত্র সহ বাঁশখালী থানা পুলিশের হাতে আটকও হয়েছিল। তাছাড়াও ওই নুরুল কবির বিভিন্ন সময় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায় বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here