কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার)
উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক ব্যবসায়ী কুতুপালং পশ্চিম পাড়া গ্রামের মৃত আলতাজ হোসেনের ছেলে জানে আলম (৩২) কে গ্রেপ্তার করেছে বুধবার দিবাগত রাতে।
উখিয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে অস্ত্র ও মাদক পাচারকারী কুতুপালং পশ্চিমপাড়া গ্রামে ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক মোরশেদ এর নেত্বতে এক দল পুলিশ ইয়াবা পাচার কারী আস্তানাটি ঘেরাও করলে অন্যন্য ইয়াবা পাচারকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পুলিশ তল্লাশী চালিয়ে একটি দেশীয় তরী বন্ধুক এক রাউন কার্তুজ ২২শ পিস ইয়াবা উদ্ধার করে। উথিয়া থানার ওসি মর্জিনা আক্তার বলেন এ ঘটনায় বৃহস্পতিবার থানায় পৃথক অস্ত্র ও মাদক আইনে দুইটি মামলা রুজু করা হয়েছে। অস্ত্র ও মাদক ব্যবসায়ী জানে আলমকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।