কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারের উখিয়ায় ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।৮ জুন সোমবার সকাল ৮ টার দিকে উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের জার্মান অফিস রোড সংলগ্ন ব্রীজের নিচ থেকে নবজাতকেরর লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, কে বা কারা গত রবিবার কোন এক সময়ে শিশুটি কে কাপড় দিয়ে জার্মান অফিস সংলগ্ন ব্রীজের নিচে ফেলে দেন। পরদিন সোমবার সকালে স্থানীয় গ্রামবাসী নবজাতকের লাশ দেখতে পায়। পরে উখিয়া থানা পুলিশ গ্রামবাসীর সহযোগীতায় নবজাতকের লাশ উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত নবজাতকের লাশের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় রহুুল আমিন বলেন,থানা পুলিশকে খবর দিলে নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন নবজাতকের লাশ উদ্ধারের কথা শুনেছি। এ ব্যাপারে উখিয়া থানার ওসি মজির্না আক্তার বলেন একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।