Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ উখিয়ায় বিজিবির হাতে ৬০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

উখিয়ায় বিজিবির হাতে ৬০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

উখিয়ায় বিজিবির হাতে ৬০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজার থেকে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ ওবাইদুর রহমান (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি-৩৪ এর পালংখালী বিওপির সদস্যরা।

রোববার (২৮ জুন) ভোরে ওই এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।

কক্সবাজারস্থ বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার থাইংখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে কুতুপালং ক্যাম্প -২ এর এফ ব্লকের মাহমদুল হকের ছেলে ওবায়দুর রহমানকে আটক করা হয়।

ধৃত ওবায়দুর রহমানকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চাউলের বস্তার ভিতরে লুকায়িত অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

উল্ল্যেখ্য, গত ১ জানুয়ারি হতে ২৮ জুন পর্যন্ত ৫২ কোটি ১৭ লক্ষ পঁয়ত্রিশ হাজার ১০০ টাকা মূল্যের ১৭ লাখ ৩৯ হাজার ১১৭ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ২৮৮ জন আসামি আটক করা হয় বলে জানান বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here