Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ উখিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক মহিলার মৃত‌্যু

উখিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক মহিলার মৃত‌্যু

উখিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক মহিলার মৃত‌্যু

কায়সার হামিদ মানিক, উখিয়া:
উখিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক মহিলার মৃত‌্যু হয়েছে। এ সময় ঘাতক মাইক্রোবাসটি জব্ধ করেছে স্থানীয়রা।

নিহত আমেনা (৩৫) উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের দক্ষিন ক্লাসপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

শনিবার সকাল ৭টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। জানা যায়, উখিয়ার কোটবাজারের উত্তর পাশে তচ্চাখালীর ব্রীজ পার হওয়ার সময় পেছন থেকে আসা ঘাতক মাইক্রোবাসটি আমেনাকে ধাক্কা দেয়। পথচারিরা গুরুতর আহত অবস্থায় আমেনাকে উদ্ধার করে কোটবাজার লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত‌্যুবরণ করেন।

এ ব‌্যাপারে উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম মজুমদার বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন‌্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here