Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ উখিয়ায় ২২ লাখ ৪৫ হাজার টাকার ইয়াবাসহ আটক ২

উখিয়ায় ২২ লাখ ৪৫ হাজার টাকার ইয়াবাসহ আটক ২

উখিয়ায় ২২ লাখ ৪৫ হাজার টাকার ইয়াবাসহ আটক ২

কায়সার হামিদ মানিক, উখিয়াঃ
কক্সবাজারের উখিয়া উপজেলার শাহ মজিদিয়া হোটেলের সামনে থেকে ৪ হাজার ৪’শ ৯০পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২২ লাখ ৪৫ হাজার টাকা।

মঙ্গলবার (১৭ র্মাচ ) রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মনজুর আলম ও আবদুল মালেককে আটক করা হয়।

আটক মনজুর আলম (৩৫) উখিয়া উপজেলার উত্তর পুকুরিয়ার রাজপালং ২নম্বর ওয়ার্ডের নজির আহম্মদের ছেলে ও আবদুল মালেক (৩২) একই উপজেলার নতুন পাড়ার হলুদিয়ার ৮ নম্বর ওয়ার্ডের মৃত জমির আহম্মদের ছেলে বলে জানা গেছে ।

র‌্যাব-১৫ টেকনাফের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদে জানতে পারি, উখিয়া থানার কোটবাজারে অবস্থি শাহ মজিদিয়া হোটেলের সামনে টেকনাফ টু কক্সবাজার পাকা রাস্তার ওপর কয়েকজন লোক মাদক বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযানে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই যুবককে আটক করা হয়।

পরে আটক দুইজনের দেহ তল্লাশি করে ৪ হাজার ৪’শ ৯০পিস ইয়াবা পাওয়া যায়। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়ি বলে জানান ওই অফিসার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here