Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা উপজেলার বরকল ব্রিজ বাস চলাচলের জন্য খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

উপজেলার বরকল ব্রিজ বাস চলাচলের জন্য খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

উপজেলার বরকল ব্রিজ বাস চলাচলের জন্য খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশঃ
উপজেলার বরকল ব্রিজ বাস চলাচলের জন্য খুলে দেওয়ার দাবিতে সাধারণ মালিক, বাস চালক হেলপালদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ জানুয়ারি সকালে বরকল ব্রিজ এলাকায় চট্টগ্রাম বৈলতলী রোড়ে চলাচলকারী বাসের সাধারণ মালিক ও শ্রমিকবৃন্দু এ মানববন্ধনের আয়োজন করেন।

গত ৩০ ডিসেম্বর রাতে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে বরকল ব্রিজের দুইপাশে লোহার এঙ্গেল দিয়ে আটকিয়ে দেয়া হয়। ফলে এ ব্রিজ দিয়ে ভারী যানবাহন তথা বাস-ট্রাক চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সড়কে বরকল-বরমা-বৈলতলীর ৪২ টি যাত্রীবাহী বাস প্রতিদিন চলাচল করে। হঠাৎ করে বরকল ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় এ সকল বাসগুলো চলাচল করতে না পারায় ২ শতাধিক বাস কর্মচারী, চালক হেলপার বেকার হয়ে পড়ে। বাস মালিক ও কর্মচারীদের পক্ষ থেকে বরকল ব্রিজ দিয়ে যাত্রীবাহী বাস চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়ার দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন বাস মালিক যথাক্রমে মো. সালেহ, সিরাজুল মোস্তফা, মৃদল দেব বাবু। এ সময় উপস্থিত ছিলেন যথাক্রমে ড্রাইভার মো. হোসেন, মো. জাহাঙ্গীর, মো. জসিম, বাস হেলপার ফরিদ, রহিম, রুবেল প্রমুখ। বক্তারা বলেন একটি যাত্রীবাহী বাসের ওজন ৩ টন, একটি ড্রাম্পারের ওজন ও ৩ টন। অথচ মালবাহী ড্রাম্পার ৯ টনের অধিক ওজন নিয়ে ব্রিজ দিয়ে চলাচল করছে। সড়ক ও জনপথ বিভাগের দাবি ৫ টন ওজনে যানবাহন চলাচল করতে পারবে। তাই তারা বাস চলাচলের জন্য সুযোগ করে দিয়ে ব্রিজটি চালু করার দাবি জানিয়েছেন। এ সড়কের ২ শতাধিক শ্রমিক অর্ধ-শতাধিক বাস মালিক বেকার হয়ে পড়েছে। এ ব্যাপারে তারা যথাযথ কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়েছেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here