মোঃ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
ফটিকছড়ি উপজেলার আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বায়তুল হিকমাহ মাদ্রাসার ফটিকছড়ি উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ ডিসপ্লেতে অংশগ্রহণ করে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করতে সমর্থ হয়েছে।প্রতিবছরের ন্যায় এবারও ডিসপ্লেতে প্রথম স্থান অধিকার করে।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব,ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সায়েদুল আরেফিন,ভূজপুর থানার অফিসার ইনচার্জ জনাব শেখ আব্দুল্লা,ফটিকছড়ি উপজেলা সহকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জানে আলম,উপজেল মহিলা ভাইস চেয়ারম্যান জনাব এ্যডভোকেট সালামত উল্লাহ শাহীন,ফটিকছড়ি পৌর মেয়র জনাব আলহাজ্ব মোঃ ঈসমাইল হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব ড.মুহাম্মদ সেলিম রেজা,প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মুহাম্মদ হাসানুল করিম সহ প্রমুখ।
ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সায়েদুল আরেফিন থেকে পুরস্কার গ্রহণ করেন বায়তুল হিকমাহ মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল জনাব মাওলানা মোঃমুজিবুল হক ও শিক্ষা সচিব জনাব মাস্টার মোঃ মুসলিম উদ্দিন।এসময় আরো উপস্থিত ছিলেন বায়তুল হিকমাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুফতি ওমর সাঈদ,অধ্যক্ষ জনাব রশিদ আহমদ শাহীন,ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব আবু তাহের মুহাম্মদ মাসুম,সহ-সেক্রেটারি জনাব এস এম মুস্তাফা মানিক ও সহ-অর্থসম্পাদক জনাব মহিউদ্দিন সহ প্রমুখ।