মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে উপজেলা যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগের সাবেক সভাপতিমন্ডলীর সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি।
এসময় ভূমিমন্ত্রী বলেন, আমার প্রয়াত পিতা সারাটি জীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি আওয়ামীলীগের নেতাকর্মীদের নিবেদিত প্রাণ ছিলেন। তারই প্রমাণ আজকেই এই দিন। আওয়ামী রাজনীতিতে তাঁর অবদান রয়েছে। তাই আজও গণমানুষের হৃদয়ে তিনি এখনো বেঁচে আছেন।
তিমি আরো বলেন, শেখ হাসিনার সরকারের যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। আনোয়ারা-কর্ণফুলীর উন্নয়নের যে মেগা প্রকল্পগুলোর কাজ চলছে তা এ প্রজন্মের জন্য নতুন উপহার।
উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানের সভাপতিত্বে ও অনুপম চক্রবর্ত্তী বাবু, আবদুল মালেকের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম.এ মালেক, জেলা পরিষদের সদস্য এসএম আলমগীর চৌধুরী, সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ চৌধুরী, ভূমিমন্ত্রী রাজনৈতিক সচিব ও একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েমসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


