মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
করোনা ভাইরাস (কভিড-১৯) সহ বিভিন্ন রোগ মহামারী সমস্যা হতে মুক্তি এবং আল্লাহর রহমত লাভের উদ্দেশ্যে, বাংলাদেশের জাতীয় নির্দেশনার আলোকে এপেক্স জেলা-৩ এর উদ্দ্যোগে ১৯ জুন ২০২০ইং তারিখ রোজ শুক্রবার বাদ আসর পাঠানটুলী চৌমুহনী মোড়স্থ জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল শেষে এপেক্স জেলা-৩ এবং এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর পক্ষ থেকে পাঠানতুলী চৌমুহনী মোড়ে সাধারন জনগনের মাঝে করোনা সর্তকীকরণ লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
বিশেষভাবে ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা এপেক্সিয়ান ডা: মো: জবিউল হোসেন, এলজি ও পিএনপি কে, সার্বিক সহযোগিতার জন্য জেলা গভর্ণর এপ্রেক্সিয়ান মোঃ বেলাল,এপ্রেক্স ক্লাব অফ চিটাগাং,র এপ্রেক্সিয়ান মোঃ ইমতিয়াজ আহমেদ এসিএ।