Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ এসির কাজ করতে গিয়ে ভবনের ৮ তলা থেকে পড়ে শ্রমিক নিহত

এসির কাজ করতে গিয়ে ভবনের ৮ তলা থেকে পড়ে শ্রমিক নিহত

এসির কাজ করতে গিয়ে ভবনের ৮ তলা থেকে পড়ে শ্রমিক নিহত

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার আফমি প্লাজার পিছনে এসির কাজ করতে গিয়ে ভবনের ৮ তলা থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম রিপন ধর (২০)। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল পৌনে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন ধর কক্সবাজার জেলার রামু উপজেলার বান্নাপাড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বিদু ধরের ছেলে। তিনি নগরীর হামজারবাগ এলাকায় বসবাস করতেন।

মনির নামে এক সহকর্মী রিপনকে হাসপাতালে নিয়ে আসেন। মনির বলেন, ফিনলে স্কয়ার কোম্পানির ভবনের ৮ তলায় এসির কাজ করছিল রিপন। ভবনের সানশেড বড় হওয়াতে নিরাপত্তা বেল্ট পড়েননি তিনি। ভবনের ৮তলা থেকে পড়ে গুরুতর আহত রিপন ধর। আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যদি নিরাপদ বেল্ট থাকতো, তাহলে এ ঘটনা হতো না বলেও জানান সহকর্মী মনির। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here