কক্সবাজার সংবাদদাতা,
কক্সবাজারে আজকেও ৬ জনের মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে। সোমবার (২৭ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে ১২২ জনের স্যাম্পল টেস্টে ৬ জনের করোনা ‘পজেটিভ’ ধরা পড়ে। সেখানে রামু ১ জন, উখিয়া ২, মহেশখালী ১, চকরিয়া ১ ও নাইক্ষ্যংছড়ির ১ জন। তন্মধ্যে ১১৬ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান।
আজ ৬ জনসহ কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ২০ জন দাঁড়াল।এসব রোগীরা হলো মহেশখালীর ৯ জন, টেকনাফের ৪ জন, শহরের ২ জন এবং চকরিয়ার ২ জন, রামুর ১ জন এবং উখিয়ার ১ জন, নাইক্ষ্যংছড়ির ১ জন। গত ২৭ দিনে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৯৫৫ জনের করোনা পরীক্ষা করা হয়।
প্রসঙ্গত, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবটি ঢাকাস্থ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনাভাইরাস পরীক্ষার জন্য নির্ধারণ করেছে।গত ১ এপ্রিল এই ল্যাবটি চালু করা হয়। যেখানে দৈনিক ৯৬ টি নমুনা টেস্ট করা সম্ভব।উপজেলা ফ্লু সেন্টার থেকে পাঠানো স্যাম্পেলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট প্রকাশ করা হয়। তবে, এখানে স্বেচ্ছায় করোনা পরীক্ষার কোন সুযোগ নাই।


