Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কক্সবাজারে দরিদ্রদের জন্য ৫ শ’ টন চাল ১৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার

কক্সবাজারে দরিদ্রদের জন্য ৫ শ’ টন চাল ১৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার

কক্সবাজারে দরিদ্রদের জন্য ৫ শ’ টন চাল ১৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার

কক্সবাজার সংবাদদাতাঃ
কক্সবাজার জেলার হতদরিদ্র, গরীব অসহায়, মানুষের আপদকালীন সহায়তার জন্য ৫শ’ মেঃ টন চাল ও ১৩ লক্ষ নগদ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। চাল ও টাকা ইতিমধ্যে কক্সবাজার এসে পৌঁছেছে। করোনা ভাইরাস প্রতিরোধে যে কোন সংকটকালীন মুহুর্তে প্রয়োজন হলেই এগুলো বন্ঠন ও সরবরাহ করা হবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

তিনি বলেন, সবাইকে এক সাথে একত্রিত না করে সরকারি নির্দেশনা মেনে হতদরিদ্র, অসহায়, ছিন্নমূল পরিবারকে কিভাবে চাল ও নগদ টাকা দেওয়া যায়, তার একটা কৌশল বের করে তা বিতরণ করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here