Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কক্সবাজারে দুটি আইসোলেশন সেন্টার চালু করলো রেড ক্রিসেন্ট

কক্সবাজারে দুটি আইসোলেশন সেন্টার চালু করলো রেড ক্রিসেন্ট

কক্সবাজারে দুটি আইসোলেশন সেন্টার চালু করলো রেড ক্রিসেন্ট

কক্সবাজার সংবাদদাতা,
কক্সবাজারে করোনা আক্রান্তদের চিকিৎসার সুবিধার্থে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ২টি আইসোলেশন ও টিট্রমেন্ট সেন্টার চালু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

আইসোলেশন সেন্টার দুটিতে রোহিঙ্গা ও স্থানীয় করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়া হবে।
সোমবার (২২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

এ দুটি আইসোলেশন সেন্টারে মোট ৮৪টি বেড রয়েছে, এর মধ্যে ক্যাম্প-২-এ ৩০টি এবং ক্যাম্প-৭-এ ৫৪টি বেড রয়েছে। রোববার থেকে ৩০টি বেডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে ক্যাম্প কর্তৃপক্ষ।

আইসোলেশন সেন্টার দুটির জন্য ২৪ জন ডাক্তার, ৪০ জন নার্সসহ মোট ২০০ জনের অধিক কর্মকর্তা-কর্মচারী ইতোমধ্যে কোভিড-১৯ চিকিৎসায় বিশেষ প্রশিক্ষণ শেষ করেছেন বলেও জানানো হয়।

কক্সবাজার জেলায় বর্তমানে কোভিড-১৯ রোগীর সংখ্যা প্রায় দুই হাজার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here