Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কক্সবাজারে ৪৮০ আসনের বিপরীতে প্রায় আড়াই হাজার ভর্তিচ্ছুক পরীক্ষার্থীর আবেদন

কক্সবাজারে ৪৮০ আসনের বিপরীতে প্রায় আড়াই হাজার ভর্তিচ্ছুক পরীক্ষার্থীর আবেদন

কক্সবাজারে ৪৮০ আসনের বিপরীতে প্রায় আড়াই হাজার ভর্তিচ্ছুক পরীক্ষার্থীর আবেদন
চট্টগ্রাম ট্রিবিউন

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারে সরকারি বালক বালিকা ২ স্কুলে ৪৮০ আসনের বিপরীতে প্রায় আড়াই হাজার ভর্তিচ্ছুক পরীক্ষার্থীর আবেদন।

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের ৬ষ্ট শ্রেণিতে ভর্তিচ্ছুক প্রায় ২৪৫৮ জন শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছেন। তন্মধ্যে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ১২৩৩ জন এবং কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১২২৫ জন।প্রায় আড়াই হাজার ভর্তিচ্ছুকদের বিপরীতে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণীতে ২৪০ টি করে মোট ৪৮০ টি আসন রয়েছে। যারা নির্ধারিত সময়ে আবেদন করেছেন, কিন্তু এখনো ফি জমা করেনি আজ সোমবার ১৬ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত তাদের ফি জমা দেওয়ার সুযোগ রয়েছে। এতে আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা আরো কয়েকজন বাড়ার সম্ভাবনা রয়েছে।এ ব্যাপারে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভর্তি কমিটির সদস্য সচিব রাম মোহন সেন নিশ্চিত করেছেন।

তিনি জানান, উভয় স্কুলে নবম শ্রেণির ভর্তিচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ শ’ হতে পারে। ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর বুধবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের মান বন্ঠন হবে বাংলা-৩০, ইংরেজি-৩০ ও গণিত-৪০ নম্বর।প্রশ্নপত্র ২০১৯ সালের পঞ্চম শ্রেণির সরকারি জাতীয় টেক্সট বুক অনুসরণ করে তৈরি করা হবে।

ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা-৫%, প্রতিবন্ধী কোটা ২%, সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটা ১০%, মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরীরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য কোটা ২% সংরক্ষিত থাকবে। কোটার স্বপক্ষে প্রামাণ্য ডকুমেন্টস আবেদনের সাথে দাখিল করতে হবে। ভর্তি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের প্রবেশ পত্র সঙ্গে আনতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত আসন বিন্যাস ও অন্যান্য তথ্য ১৭ ডিসেম্বর মঙ্গলবার অপরাহ্নে বিদ্যালয়ের নোটিশ বোর্ড থেকে জেনে নিতে বলা হয়েছে। ভর্তি পরীক্ষায় কমপক্ষে আধাঘন্টা আগে ভর্তি পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের আসার জন্য কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন পরামর্শ দিয়েছেন।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বেজোড় ক্রমিককে দিবা ও জোড় ক্রমিককে প্রাত: শাখায় ভর্তি করা হবে।

নবম শ্রেণির জন্য কোন ভর্তি পরীক্ষা হবেনা। জেএসসি/জেডিসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই নবম শ্রেণিতে ভর্তি করা হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল কক্সবাজার জেলা প্রশাসনের ওয়েবসাইট, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট coxbazargovermenthighschool.edu.com এবং কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট coxgghs.edu.bd তে ও বিদ্যালয় দু’টির নোটিশ বোর্ড পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here