শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

কক্সবাজার দুই ভাইকে অপহরণ চেষ্টা, থানায় অভিযোগ

আপডেট:

কক্সবাজার সংবাদদাতা,
কক্সবাজার পৌরসভা মার্কেটের দক্ষিণে খুরুস্কুল সিএনজি স্টেশন (বড়বাজার মসজিদের উত্তর পাশে) তালা চাবি মেরামতের দোকানের সামনে সিএনজি করে বাড়ি ফেরার পথে দুই ভাইকে অপহরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে সাথে ব্যবসায়ের থাকা টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায চিহ্নিত দুস্কৃতিকারীরা।

অভিযোগ সূত্র জানাযায়, সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের মনুপাড়া গ্রামের নাসির উদ্দিন (২৯) ও মইন উদ্দিন (৩৩) নামে দুই মাছ ব্যবসায়ীকে প্রথমে অপহরণের চেষ্টা করে পরে ব্যর্থ হলে শারীরিক আঘাত করেনাসির উদ্দিনের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে, ১০ মার্চ (মঙ্গলবার) রাতে ব্যবসায়ীক কাজকর্ম শেষে বাড়ি ফেরার পথে সিএনজি স্টেশনে দুর্বৃত্তদের কবলে পড়েন তারা দুই ভাই। এই সময় দুর্বৃত্তদের হাত থেকে প্রাণে রক্ষা পেতে চেষ্টা করা হলে আরো বেশী ক্ষিপ্ত হয়ে নাছির উদ্দিনকে গুরুতর আঘাত করে।

তিনি বর্তমানে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদর থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানান তাদের স্বজনেরা।

বিজ্ঞাপন

আহত নাসির জানান, খুরুস্কুল ইউনিয়নের মনু পাড়া গ্রামের মৃত নুরুল আলমের পুত্রদ্বয় মোঃ নাছির উদ্দিন ও মইন উদ্দিন কক্সবাজারের বিভিন্ন বাজারে মাছ ব্যবসা করে জীবন নির্বাহ করে আসছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিদিনের মত ব্যবসা করে বাড়ি যাওয়ার জন্য কক্সবাজার পৌরসভা মার্কেট এর সিএনজি স্টেশনে গিয়ে সিএনজিতে উঠলে কিছু বুঝে উঠার আগে একই এলাকার বাসিন্দা মৃত মোঃ আলমের দুই পুত্র ফিরোজ আলম ও ছৈয়দ আহমদের গ্যাং মিলে তাদের প্রথমে অপহরণের চেষ্টা করে। পরে জনতার ধাওয়া খেয়ে আমাকে ও মঈন উদ্দিনকে মারধর করে আঘাত করে নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

আহত মঈন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে আমাদেরকে জোর জুলুম করে আসছিল। তারা পেশাদার ডাকাত ও চিহ্নিত সন্ত্রাসী। ঘটনার সময় আমরা দুজন কে চিহ্নিত করেছি। তাদের নাম ঠিকানা উল্লেখ করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বর্তমানে আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।

থানা সূত্রে জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ প্রদান করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত