Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কক্সবাজার পৌর কাউন্সিলর পাখির খাবার বিতরণ

কক্সবাজার পৌর কাউন্সিলর পাখির খাবার বিতরণ

কক্সবাজার পৌর কাউন্সিলর পাখির খাবার বিতরণ

এম এ সাত্তার, কক্সবাজার:
গত ৪ দিন যাবত টানা বর্ষনে পানিবন্দিদের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র (১,২,৩ নং ওয়ার্ডের কাউন্সিলর) শাহেনা আকতার পাখি।

আজ শুক্রবার (১৯ জুন) সকাল ১১ টা থেকে পৌরসভার নুনিয়ার ছড়া, পানিরকুপ পাড়ার ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে রান্না করা খিচুড়ির প্যাকেট তুলে দেন তিনি।এ সময় ২নং ওয়ার্ড পৌর সেচ্ছাসেবক আজিম, জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক হিমু, মানিক উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কাউন্সিলর শাহেনা আকতার পাখি বলেন, অসহায় মানুষের পাশে দাড়ানো আমার নেশা। আর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বর্তমান সময়ে সমাজের নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলো অসহায়ভাবে দিন পার করছে। তারমধ্যে টানা ৪দিন যাবত টানা বর্ষনে পানিবন্দী হয়ে পড়েছে পৌরসভার এই মানুষগুলো। পানিতে ভরে গেছে তাদের রান্নাঘর থেকে শুরু করে থাকার বাসস্থল। মধ্যবিত্ত পরিবারগুলো কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে পারছে না। ফলে এই মধ্যবিত্ত অসহায় পরিবারগুলোর জন্য প্রবল বৃষ্টির দিনে তাদের ঘরের দরজার সামনে গিয়ে রান্না করা খিচুড়ি খাবার বিতরন করেছি এবং সকলকে এভাবে তাদের দুঃখ দুর্দশার দিনে পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here