Home অর্থনীতি করদাতাদের মাইন্ড সেট ইতিবাচক হলে দেশের আয় বাড়বে: আ জ ম নাছির উদ্দীন

করদাতাদের মাইন্ড সেট ইতিবাচক হলে দেশের আয় বাড়বে: আ জ ম নাছির উদ্দীন

করদাতাদের মাইন্ড সেট ইতিবাচক হলে দেশের আয় বাড়বে: আ জ ম নাছির উদ্দীন

আল আমিন, চট্টগ্রাম:
আজ সকালে জিইসি কনভেনশন সেন্টারে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, করদাতার মাইন্ডসেট ইতিবাচক হওয়া কর আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান অর্থ বছরে দেশের বাজেট ৫ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। এ বাজেট সম্ভব হয়েছে করদাতাদের কারণে। নাগরিকের করের উপর দাঁড়িয়েই দেশ উন্নয়নের লক্ষ্য মাত্রা নির্ধারণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর দিয়ে কেউ গরিব হয় না। কর দিলে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ হয়।

তিনি বলেন, আমরাই পারি দেশকে বদলে দিতে। আমরাই পারি নিজেকে একজন যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে। আমরাই পারি দেশকে বিশ্ব দরবারে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে। একসময় বাংলাদেশকে দরিদ্র, হতদরিদ্র, তলাবিহীন ঝুড়ির দেশ বলা হতো। কিন্তু এখন অর্থনৈতিক বিস্ময়ের দেশ। এখন আমরা উন্নয়নের রোল মডেল। এসব সম্ভাবনা সৃষ্টির পিছনে কাজ করেছে বঙ্গবন্ধু কন্যার সাহসিকতা। এসব ওনার নেতৃত্বেই সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকবে। রাজনৈতিক ক্ষেত্রে রাজনীতির মত প্রার্থক্য থাকবে। তবে প্রতিটি দলের মূল লক্ষ্যবোধ থাকতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশের ক্ষতি করা এসব প্রকিবন্ধকতা বন্ধ করুন।

কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস পলিসি ও আইসিটি) সৈয়দ গোলাম কিবরীয়া, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি জামাল উদ্দিন, কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য সৈয়দ মো. আবু দাউদ, কর কমিশনার ইকবাল হোসেন, মো. মাহবুবুর রহমান, মফিজ উল্লাহ, কর আপিল অঞ্চলের কমিশনার হেলাল উদ্দিন সিকদার প্রমুখ।

উদ্বোধনী দিনেই জমজমাট হয়ে ওঠে চট্টগ্রামের আয়কর মেলা। আগামী ২০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়কর মেলা চলবে। মেলায় রয়েছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক, জীবন বিমা, সঞ্চয় অধিদফতরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৬টি বুথ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here