মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারীর কবলে বাংলাদেশ। লক্ষের কোটা ছাড়িয়ে গেছে অনেক আগেই। সাধারণ মানুষ নীজ ইচ্ছায় জীবনের মায়ায় পড়ে হলেও ঘরে থাকার সুযোগ থাকলেও যারা জনপ্রতিনিধি হিসাবে কাজ করছেন তাদের কি আছে সে সুযোগ? না! জীবনের মায়া ত্যাগ করেও ডাক্তার, পুলিশ, নার্স, সংবাদকর্মী, জনপ্রতিনিধিরা করোনা মহামারীর এমন সময়েও নীজ দায়িত্ব পালনে তারা রয়েছেন সংক্রীয়। আর এ দায়িত্ব পালন করতে গিয়ে অনেকে হচ্ছেন করোনা আক্রান্ত, আবার অনেকে প্রাণ হারাচ্ছেন। এমনি দায়িত্ব পালন করতে গিয়ে ফটিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী শাহীন হয়েছিলেন করোনা আক্রান্ত।
গত ২৭জুন তিনি কভিট টেস্ট করালে ২৮জুন তার করোনা পজিটিভ আসে। পরে তিনি ১২দিন বাসায় হোম কোয়ারেন্টিনে থাকার পর গত ৯জুলাই টেস্ট করানোর পর ১০জুলাই (শুক্রবার) তার করোনা নেগেটিভ আসে।
বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ আছেন, তবে তার তেমন কোন উপসর্গ ছিলনা বলে জানিয়েছেন তিনি।