Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ করোনা প্রতিরোধে প্রস্তুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

করোনা প্রতিরোধে প্রস্তুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

করোনা প্রতিরোধে প্রস্তুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
বিশ্বে ছড়িয়ে পড়া করোনা রোগ (কোভিট ১৯) যা ভাইরাস(সার্স কোভি২) এর মাধ্যমে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে।

এই করোনা ভাইরাসের প্রতিরোধে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স সব সময় প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দীন।

তিনি জানান,আনোয়ারা উপজেলায় সম্ভাব্য করোনায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স এর একটি পৃথক ভবনে বারো শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ড স্থাপন করা হয়েছে।

এ ছাড়াও প্রয়োজনে বিদেশ থেকে আসা প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন(সংগ নিরোধ) এর জন্য অপর পৃথক ভবনে ব্যবস্থা করা হয়েছে।

তিনি প্রবাস থেকে আনোয়ারা উপজেলায় যারা আসবেন তাদেরকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে প্রয়োজনীয় তথ্যাদি পেশ করতে অনুরোধ জানিয়েছেন।

এবং সে প্রবাসীরা নিজে তাদের নিজ বাড়িতে পৃথক একটি কক্ষে হোম কোয়ারেন্টাইন এ ১৪দিন থাকবেন।

আর এই আইন না মানলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here