সংবাদ বিজ্ঞপ্তি,
কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চার নং ওয়ার্ডে ২০০ পরিবার পেয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলেে সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন জুয়েল এর উপহার সামগ্রী। প্রথম ধাপে ১০০ এবং দ্বিতীয় ধাপে গত ৯মে আরো ১০০ পরিবারের হাতে উপহার তুলে দেয়া হয়।
উপহার প্রধানকালে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মো. শাহাজান, দপ্তর সম্পাদক মামুন রশিদ মামুন, উপজেলা যুবদল নেতা আনসার জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মনির উদ্দিন প্রমুখ। এসব নেতৃবৃন্দ বলেন, বর্তমান করোনা মহামারিতে সবার উচিত দুস্থদের পাশে এগিয়ে আসা।

