Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কর্ণফূলী থানার অভিযানে পাঁচশত পিছ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

কর্ণফূলী থানার অভিযানে পাঁচশত পিছ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

কর্ণফূলী থানার অভিযানে পাঁচশত পিছ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

মহিউদ্দীন মনজুর:আনোয়ারাঃ
৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে পারকি সমুদ্র সৈকত থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সেলিম প্রকাশ কুত্তা সেলিমকে পাঁচশত পিপিছ ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করেছে কর্ণফূলী থানার একটি টিম।

মোঃ সেলিম প্রকাশ কুত্তা সেলিম বারশত ইউনিয়নের পারকি দুধকুমড়া গ্রামের ৪নং ওয়ার্ডের মৃত নুরুল আলমের পুত্র,তার বিরুদ্ধে কর্ণফুলী ও আনোয়ারা থানায় মাদক পুলিশকে মারধরের একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইসমাইল হোসেন,বন্দর পুলিশ ফাড়িঁর অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম সুমন,এএস আই পারভেজ,এএস আই মোঃ আলী সহ ফাড়িঁর টিম।

এ ব্যাপারে কর্ণফুলী থানার (ওসি) মোঃ ইসমাইল হোসেন জানান,সেলিম প্রকাশ কুত্তা সেলিম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় জড়িত,তার বিরুদ্ধে কর্ণফুলী থানা সহ কয়েকটি থানায় মাদক ও পুলিশকে মারধরের একাধিক মামলা রয়েছে, গ্রেফতার এড়ানোর জন্য সে আত্মগোপন করে আসছিল,তবে আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচশত পিছ ইয়াবা সহ তাকে হাতেনাতে আটক করি,তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here