Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কাপ্তাই’কে করোনা মুক্ত রাখতে সুশৃঙ্খল সমন্বয় কর্মকান্ড প্রশংসনীয় ভুমিকায়

কাপ্তাই’কে করোনা মুক্ত রাখতে সুশৃঙ্খল সমন্বয় কর্মকান্ড প্রশংসনীয় ভুমিকায়

কাপ্তাই’কে করোনা মুক্ত রাখতে সুশৃঙ্খল সমন্বয় কর্মকান্ড প্রশংসনীয় ভুমিকায়

মাহফুজ আলম, কাপ্তাই:
কাপ্তাই উপজেলাকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে কাপ্তাই উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সমন্বিত প্রতিটি কর্মকান্ড প্রশংসনীয় হয়ে উঠেছে কাপ্তাইয়ের জনসাধারণের মাঝে।

যাদের অক্লান্ত তুললহীন পরিশ্রমে সৃষ্টি কর্তার কৃপায় বর্তমান পর্যন্ত কাপ্তাই উপজেলার পঁচটি ইউনিয়ন করোনা ভাইরাস সংক্রমন থেকে জনগনকে মুক্ত রাখতে সক্ষম হয়েছেন। এ সফলতায় যাদের নিরলস প্রচেষ্টা বর্তমান পর্যন্ত অব্যাহত রয়েছে তারা হলেন – কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই ২৩ বেঙ্গল রেজিমেন্টের সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল তৌহিদুজ্জামান, এডিশনাল -এসপি জোনায়েত কাওসার, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন সহ পাঁচ ইউপি চেয়ারম্যানরা।

এ ব্যাপারে কাপ্তাইয়ের আপামর জনসাধারণ এ প্রতিনিকে তাদের মতামত ব্যাক্ত করে বলেন মানবতার সেবায় জীবনের ঝুঁকি নিয়ে রাত-দিন করোনা সংক্রান্ত প্রচারাভিযান,জনসচেতনতা মুলক বিভিন্ন কার্যক্রম, মাইকিং করে সকলের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রাখতে সক্ষম হয়েছে সংশ্লিষ্ট বিভাগ। ফলে এখনো পর্যন্ত কাপ্তাইকে করোনা মুক্ত রাখা সম্ভব হয়েছে।

এছাড়াও ইউএনও আস্রাফ আহমেদ রাসেল কাপ্তাইয়ের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কে সাথে নিয়ে স্বচ্ছতার বৃত্তিতে এযাবৎ প্রায় ১০ হাজার হত-দরিদ্র পরিবারের মাঝে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেয়া ( খাদ্য সামগ্রী) বিশেষ উপহার লক-ডাউন মেনে চলা মানুষের মধ্যে বন্টন করতে সক্ষম হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here