মাহফুজ আলম, কাপ্তাইঃ
ভোক্তা অধিকার সুরক্ষা নিশ্চিত করনে দ্রব্য মুল্য স্থিতিশীল রাখা ও কালো বাজারীদের রোধ কল্পে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর মেজিস্ট্রেট আস্রাফ আহমেদ রাসেল গত শনিবার ২১ মার্চ কাপ্তাই নতুন বাজার এলাকায় কয়েকটি মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এ সময় ভোক্তাদের উপছে পড়া ভিড় লক্ষ করা যায়, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কালে চারটি দোকানে অধিক মূল্যের মালামাল বিক্রির প্রমান মিললে ভ্রাম্যমাণ আদালতের মেজিস্ট্রেট আস্রাফ আহমেদ রাসেল ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারটি মুদি দোকানে ১০ হাজার টাকা অর্থদন্ড করেন।