মাহফুজ আলম,কাপ্তাইঃ
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধের লক্ষ্যে কাপ্তাই উপজেলায় অবস্হিত রশম বাগান চেকপোস্ট পুলিশের বিশেষ নজরদারীতে রয়েছে।
এ ছাড়াও কাপ্তাইয়ের প্রতিটি এলাকায় পুলিশি টহল, মাইকিং ও জনসচেতনতা বৃদ্ধি করেন কাপ্তাই থানা পুলিশ বসে নেই।
৬ এপ্রিল সোমবার যানবাহন চলাচলের ওপর কড়া নজরদারি বাড়িয়েছে এবং সামাজিক দুরুত্ব বজায় রাখার পরামর্শ কার্য ক্রম অভ্যাহত রেখেছে। এব্যাপারে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন এ প্রতিনিধিকে বলেন সরকার ঘোষিত সামাজিক দুরুত্ব বজায় রাখা এবং জরুরী সেবা’র আওতাধীন যান-বাহন ব্যাতিত অন্য কোন যানবাহনে চলাচল কলতে না পারে সেই বিষয়ে কাপ্তাই থানা পুলিশিং কার্যক্রম ব্যাপক ভাবে জোরদার হয়েছে।