মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আনোয়ারার বৈরাগ গ্রামের আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের ছোট্টশিশু মোঃ তামিম (১১) দূরারোগ্য কিডনি রোগে আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডের ১০নং বেডে চিকিৎসাধীন আছে৷ ডাক্তারদের ভাষ্যমতে তার চিকিৎসায় প্রচুর অর্থের প্রয়োজন৷
আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপ তামিমের এই দুঃসময়ে পাশে দাঁড়ালো ৷ তামিমের জন্য গঠিত চিকিৎসা তহবিলে এ পর্যন্ত প্রাপ্ত সহায়তা থেকে ১ম ধাপে কিছু নগদ টাকা আজ ওর পরিবারের হাতে তুলে দেওয়া হলো৷
এসময় আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের এডমিন নীল জামশেদ , সাইফুল ইসলাম, ইমতিয়াজ খালেক এবং মডারেটরদের মধ্যে জান্নাতুল মাওয়া,হালিমা খানম,সাহাব উদ্দীন,ইশরাক, ইফতেখার হিরু,আবদুল্লাহ আল মামুন,তারেক ও সোহেল প্রমূখ উপস্থিত ছিলেন৷
এ প্রসঙ্গে আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের অন্যতম এডমিন প্রকৌশলী ছলিম আল আনোয়ার জানান, তামিমের জন্য আমাদের তহবিল সংগ্রহ অব্যাহত আছে এবং আমরা আশাকরি সবাই এগিয়ে এলে অসুস্থ তামিম সূস্থ হয়ে ফিরে আসবে আমাদের মাঝে তাই সকলে ছোট্ট তামিমের পাশে আআর্থিকভাবে এগিয়ে আসুন! বিকাশ নাম্বার ০১৮১৬৯০৪৮৭৪(পার্সোনাল)


