টেকনাফ প্রতিনিধিঃ
শনিবার (২৮ মার্চ) ভোররাতে টেকনাফ সীমান্তে লেদার ছ্যুরিখাল এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ওই ঘটনায় ৩ জন রোহিঙ্গা নিহত হয়। তাদের পরিচয় জানা যায়নি। তারা মিয়ানমারে ইয়াবা আনতে গিয়েছিল।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে এক লাখ ৮০ হাজার ইয়াবা, দুটি দেশীয় তৈরি বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ, একটি গুলির খালি খোসা, একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।
এছাড়া শুক্রবার রাত ১টায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুছা আকবর (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি টেকনাফের হোয়াইক্যংয়ের তুলাতুলী এলাকায়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ বিষয়টি নিশ্চিত করেছেন।