রাকিব উদ্দিন,
শীতের আমেজ সবার মাঝে ছড়িয়ে দিতে চট্টগ্রামের অন্যতম সর্বাধুনিক শপিং মল খুলশী টাউন সেন্টারে পহেলা জানুয়ারি ২০২১ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী আয়োজন “উইন্টার ফেস্টিভ্যাল”। ফেস্টিভ্যাল উপলক্ষ্যে প্রতিটি শপে কেনাকাটায় থাকছে ৫০% পর্যন্ত ছাড়।
শুধু তাই নয়, উৎসবে ভরপুর এই ফেস্টিভ্যালে আগত দর্শনার্থীদের জন্য থাকছে শীতকালীন পিঠা উৎসব, মেহেদী উৎসব, চুড়ি মেলা, ফুল ও বইমেলা, কিডস কার্নিভ্যাল, ম্যাজিকাল শো , আনপ্লাগড মিউজিক সেশন, ফ্যাশন শো এবং জমজমাট র্যাফেল ড্র।
প্রতি ১০০ টাকার কেনাকাটায় থাকছে ১টি করে কুপন। প্রতি সপ্তাহে র্যাফেল ড্রয়ের মাধ্যমে ৫ জন বিজয়ী পাবেন আকর্ষণীয় পুরষ্কার।
এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে উৎসবে থাকছে জনপ্রিয় সেলফি কন্টেস্ট
প্রতিযোগিতা ও বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। সপরিবারে ও বন্ধুদের নিয়ে চলে আসুন খুলশী টাউন সেন্টার উইন্টার ফেস্টিভ্যালে।
মাসব্যাপী “উইন্টার ফেস্টিভ্যাল ২০২১” এর ডিজিটাল প্রোমোশন কলসালটেন্ট হিসেবে যুক্ত হয়েছে হুইজ কমিউনিকেশন্স। এই উপলক্ষে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর করেন কনকর্ড খুলশী টাউন সেন্টার ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও তরুণ উদ্যোক্তা সৈয়দ জালাল আহমেদ এবং হুইজ কমিউনিকেশন্স এর ম্যানেজিং ডিরেক্টর মাসুদ বকুল।
ফেস্টিভ্যালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী জনাব রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সিইও ডাঃ বিদ্যুৎ বড়ুয়া।বাংলাদেশ জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ নারী সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি।
মাসব্যাপী আয়োজনে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় তরুণ উদ্যেক্তা, বারকোড ক্যাফের ওনার মনজুরুল হক।
র্যাংকস এফসি প্রপাটির্জ লিমিটেড এর সিইও তানভীর শাহরিয়ার রিমন।
আগামী ০১ জানুয়ারি ২০২১ থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত এই ফেস্টিভ্যালে চলবে।