Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ খুলশী থেকে ২২০পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

খুলশী থেকে ২২০পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

খুলশী থেকে ২২০পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশীর একটি বাসা থেকে ২২০পিস ইয়াবাসহ সাদ এফএস কবির প্রকাশ শাকিব (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নিজ বাসা খুলশী ১ নম্বর রোডের সাদ এফ চতুর্থ তলার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাদ এফএস কবির প্রকাশ শাকিব একেএম কবির উদ্দিন আহমেদের ছেলে। তার বাড়ি ফেনীর পশ্চিম পাঠান নগর ছাগলনাইয়াতে।খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে দক্ষিন খুলশীর নিজ বাসা থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সাকিব জানায়, গত পাঁচ বছর যাবত সে ইয়াবায় আসক্ত। আসক্তির এক পর্যায়ে সেই খুচরা ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে।

২০১৩ সালে নটরডেম কলেজ হতে এইচএসসি পাস করেন। বর্তমানে সে নর্থ সাউথ ইউনিভার্সিটি তে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথা সিএসসিতে থিসিস করছেন।এদিকে তার পিতা জানান, তাকে বর্তমানে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি তে ভর্তি করানো হয়েছে। তারা তিন বোন এক ভাই। তিন বোন সমাজের উচ্চপদস্থ জায়গায় কর্মরত। ধনীর দুলাল হওয়াতে ঢাকায় নর্থসাউথ ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় সে খারাপ সঙ্গে মিশে যায়।এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here