শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

গণ্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রে নিখোঁজের প্রায় ২২ ঘন্টার মাথায় চায়না শ্রমিকের মরদেহ উদ্ধার!

আপডেট:

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন ৯ নং গণ্ডামারা এলাকায় নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে কর্মমরত জি কিন কুংওয়েন (৪৮) নামে এক চীনা শ্রমিক নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘন্টার মাথায় আজ ১২ আগস্ট (বৃহস্পতিবার) সকাল সাড়ে সাতটার দিকে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

এস আলম কোম্পানি ও চায়না’র যৌথ উদ্যোগে নির্মাণাধীন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চায়না শ্রমিক গতকাল (বুধবার) সকাল ১০ টার দিকে নিখোঁজের ঘটনা ঘটে।নিখোঁজের প্রায় ২২ ঘন্টার মাথায় ওই শ্রমিকের মরদেহ আজ(বৃহস্পতিবার)সকাল সাড়ে সাতটার দিকে প্রজেক্ট এরিয়ার ভিতর থেকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

চীনা শ্রমিকের মরদেহ উদ্ধার করার বিষয়টি
নিশ্চিত করে গন্ডামারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লিটন চাকমা দৈনিক সকালের সময় ও চট্টগ্রাম ট্রিবিউনকে জানায়,জি কিন কংওয়েন(৪৮) নামক শ্রমিকটি গতকাল কাল নিখোঁজ হওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজি করে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে প্রজেক্ট এরিয়ার ভিতরে জ্বলাশ্বয থেকে তার মৃৃতদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার মৃতদেহের মুখে এবং হাতে কয়েকটি ক্ষত চিহ্ন রয়েছে,হয়তো জ্বলাশ্বয়়ে লাশ পড়ে থাকায় মাছে খাওয়া ফলে ওই ক্ষত চিহ্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান লিটন।তিনি আরো বলেন,ওই শ্রমিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দায়িত্বে থাকা মাউমিং কোম্পানির অধীনে উপ ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করা সিপিপি’র শ্রমিক।

বিজ্ঞাপন

(এসআই) লিটন আরো বলেন, বুধবার সকালে ওই চিনা শ্রমিক সাগরপাড়ে পাইপলাইনের কাজে গিয়েছিলেন। সকাল সাড়ে ১০টায় বিদ্যুৎকেন্দ্রের এক নিরাপত্তা কর্মী তাকে মাছ ধরতে দেখে ডেকে উপরে নিয়ে এসেছিলেন।এ সময় পাইপলাইনের কাজ শুরু করেন তিনি এর পর তাকে আর কেউ বিদ্যুৎকেন্দ্রে দেখেনি বলে জানান।

খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বিষয়টি আমাদের জানানো হয়।আমরাও দীর্ঘক্ষণ তার খোঁজাখুঁজির পর আজকে ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছি এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে,লাশটি ময়নাতদন্তের জন্যে (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান লিটন।

এস আই লিটন জ্বলাশ্বয়়ে লাশ পাওয়ার কথা বললেও এস এস পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়ক ফারুক আহমেদ প্রতিবেদককে মুঠোফোনে বলেন,পাওয়ার প্লান্টে কাজ করা একজন চীনা নাগরিক গতকাল দুপুর থেকে নিঁখোজ হয়।বিষয়টি আমাকে অন্য শ্রমিকরা জানিয়েছে। অনেক খুঁজে তাকে না পাওয়াতে আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি।

আজকে তার মৃতদেহ প্রজেক্ট এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে, গতকাল এ বিষয়ে বাঁশখালী থানায় একটি নিঁখোজ ডায়েরি করেছিলেন বলেও জানান ফারুক।

বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সফিউল কবীরের ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত