নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রাম নগরীর বোয়ালখালীতে ৫ ডিসেম্বর (শনিবার) আনুমানিক রাত ৩ টা ৪৫এর দিকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা ক্ষতিগ্রস্থদের।
রাতের আঁধারে ১টি অটোরিকশা ও ১টি মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের খরণদ্বীপ ২নম্বর ওয়ার্ড বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ সিএনজি চালিত অটোরিকশার মালিক সুদত্ত বড়ুয়া তপন জানান,গত ৪ বছর আগে ঋণ নিয়ে ২ লাখ টাকায় গাড়িটি (চট্টগ্রাম থ ১১-৯৬২৪) কিনেছিলাম। একই বাড়ির মোটরসাইকেলের মালিক রাজু বড়ুয়া জানান, গত ১০ মাস আগে এপাচি মোটরসাইকেলটি (চট্টমেট্রো ল-১৪-৬৩৯৯) ক্রয় করিছিলাম। কে এমন শত্রুতা করে পুড়িয়ে দিয়েছে বুঝতে পারছি না।এ ঘটনায় বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, বিষয়টি পরিকল্পিত উল্লেখ করে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।