Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ গুজব নয় সত্যি! বিয়ের পিঁড়িতে নেহা কক্কর।

গুজব নয় সত্যি! বিয়ের পিঁড়িতে নেহা কক্কর।

গুজব নয় সত্যি! বিয়ের পিঁড়িতে নেহা কক্কর।

গণমাধ্যমে একাধিকবার বিয়ে করছে বলে গুঞ্জন উঠেছে বলিউডের তারকা কণ্ঠশিল্পী নেহা কক্করের। শেষ পর্যন্ত সবই গুজব বলে প্রমাণিত হয়েছে। তবে এবার আর গুজব নয় সত্যিই বিয়ে করেছেন নেহা কক্কর।

টাইমস অব ইন্ডিয়া বরাতে ভারতীয় এ সংবাদ জানায়, গতকাল শনিবার (২৪ অক্টোবর) দিল্লির গুরুদুয়ারায় বাল্যবন্ধু রোহনপ্রীত সিংয়ের সাথে বিয়ের পিঁড়িতে বসেছেন নেহা ।

এর আগে গণমাধ্যমটি দাবি করেছিল, ২৪ অক্টোবর দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিংয়ের সঙ্গে দিল্লিতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই গায়িকা। সেই গুঞ্জনই সত্যি হলো।
নিজের বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে শেয়ার করছেন নেহা। গতকাল শেয়ার করেছেন তার গায়েহলুদের বেশ কিছু ছবি। আজ ও শেয়ার করেছেন মেহেদি অনুষ্ঠানের ছবি।
আজ বিয়ে হলেও ২৬ অক্টোবর পাঞ্জাবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে। তবে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নেহা।

রোহনপ্রীত সিং নেহা কক্করের দীর্ঘদিনের বন্ধু, যিনি ‘মুঝসে শাদি কারোগি’ রিয়েলিটি শোর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here