Home আমার চট্টগ্রাম কক্সবাজার জেলা চকরিয়ায় পাহাড় ধসে স্বামী-স্ত্রীর নিহত

চকরিয়ায় পাহাড় ধসে স্বামী-স্ত্রীর নিহত

চকরিয়ায় পাহাড় ধসে স্বামী-স্ত্রীর নিহত

চকরিয়ায় পাহাড় ধসে স্বামী-স্ত্রীর নিহত

কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। তারা হলেন, আনোয়ার সাদেক (৩৫) ও ওয়ারেসা বেগম (৩০)। শনিবার (১৩ জুলাই) রাত ৩টার দিকে চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডেও বমুরকুল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা মাটি সরিয়ে মৃতদেহ দু’টি উদ্ধার করেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

চকরিয়া বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতলব বলেন, ‘রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। এসময় বমুরকুল গ্রামের আনোয়ার সাদেকের বসত বাড়ির ওপর একটি পাহাড় ধসে পড়ে। এতে আনোয়ার সাদেক ও তার স্ত্রী ওয়ারেসা বেগম মাটি চাপা পড়েন। স্থানীয়রা মাটি সরিয়ে তাদের লাশ উদ্ধার করেছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসনের অনুমতি পেলে আমরা লাশ দাফনের ব্যবস্থা করবো।’

তিনি আরও বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বমুবিলছড়ি পুরো ইউনিয়ন তলিয়ে গেছে। এছাড়া পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে। ফলে পাহাড় ধস ও পাহাড়ি ঢলের আতঙ্কে আছে ইউনিয়নের মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here