সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

চটগ্রামের বন্দর এলাকায় ১হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট:

রবিউল হোসেন,চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন বাকের আলী ফকিরের টেক মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ আব্দুর রহিম (৩৫) নামের একজন কে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব অংসা থোয়াই মারমা বলেন,গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বন্দর থানাধীন বাকের আলী ফকিরের টেক মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আব্দুর রহিম(৩৫) নামের এক ব্যাক্তিকে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত