Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামের ফটিকছড়িতে বই বিতরণ সম্পন্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে বই বিতরণ সম্পন্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে বই বিতরণ সম্পন্ন

মোঃ জিপন উদ্দিন, ফটিকছড়িঃ
নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে উঠেছে নতুন বই। পুরো দেশের ন্যায় বই উৎসবে মেতে উঠেছে ফটিকছড়ি উপজেলাও।

বুধবার (পহেলা জানুয়ারি) সকালে ফটিকছড়ি বালিকা বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়। বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত বই উৎসবে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন এর সভাপতিত্বে আলােচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব।

এতে আরও উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান সালামত উল্লাহ চৌঃ শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) জানে আলমসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আলােচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি হোসাইন মোঃ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিনসহ উপস্থিত অথিতিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
এছাড়াও ফটিকছড়ি করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি বায়তুল হিকমাহ মাদরাসা, মুনিরুল উলুম বারীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সহ ফটিকছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ সস্পন্ন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here