Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আবার ৪৬ জনের দেহে করোনা শনাক্ত, মৃত বেড়ে ২৮২ জন

চট্টগ্রামে আবার ৪৬ জনের দেহে করোনা শনাক্ত, মৃত বেড়ে ২৮২ জন

চট্টগ্রামে আবার ৪৬ জনের দেহে করোনা শনাক্ত, মৃত বেড়ে ২৮২ জন

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে আরও ৪৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৮ হাজার ১২০ জন হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪৬ জন; এর মধ্যে ৩৭ জন নগরের ও ৯ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৮ হাজার ১২০ জনের মধ্যে ১২ হাজার ৯৫০ জন নগরের ও ৫ হাজার ১৭০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮২ জন; এর মধ্যে ১৯৫ জন নগরের ও ৮৭ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১ ও উপজেলার ৪ জনের করোনা মিলেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৩০ জনের নমুনা পরীক্ষায় নগরের ৮ ও উপজেলার ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৮১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৬ ও উপজেলার ২ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৮৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২ জনের করোনা পাওয়া গেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৮৪ জনের নমুনার মধ্যে নগরের ৫ জনের করোনা পাওয়া গেছে। এছাড়া শেভরণে ৫৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৫ ও উপজেলার ২ জনের করোনা মিলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here