Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও ১১৮ জন শনাক্ত

চট্টগ্রামে আরও ১১৮ জন শনাক্ত

চট্টগ্রামে আরও ১১৮ জন শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৯৯ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১৮ জন; এর মধ্যে ৮৮ জন নগরের ও ৩০ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৫ হাজার ৬৭৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৪৬ জন নগরের ও ৪ হাজার ৬২৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৪৭ জন; এর মধ্যে ১৭১ জন নগরের ও ৭৬ জন উপজেলার বাসিন্দা।

আজ শুক্রবার (১৪ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৩ জন নগরের ও ১৫ জন উপজেলার বাসিন্দা।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৬৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ২২ জনের ও উপজেলার ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২২৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৯ ও উপজেলার ৪ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৪ জনের নমুনার মধ্যে নগরের ৪ জনের করোনা পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬ জনের করোনা পরীক্ষা করে কারও মধ্যে রোগটি পাওয়া যায়নি।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২২ ও উপজেলার ২ জনের করোনা মিলেছে।

শেভরণ ল্যাবে ১২৩ জনের নমুনার মধ্যে নগরের ১৮ ও উপজেলার ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৩০ জনের মধ্যে আনোয়ারায় ৩, পটিয়ার ২, বোয়ালখালীর ১, রাঙ্গুনিয়ায় ১, রাউজানে ৩, ফটিকছড়িতে ৬, হাটহাজারীতে ৮, সীতাকুণ্ডে ২, সন্দ্বীপে ১ ও মিরসরাইয়ে ২ জন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৫২ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৪৩৩ জন করোনা রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here