চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭৪৪ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১২৬ জন; এর মধ্যে ৯৬ জন নগরের ও ৩০ জন বিভিন্ন উপজেলার।
এ নিয়ে চট্টগ্রামে ১৩ হাজার ৬২৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে; এর মধ্যে ৯ হাজার ৪৯৭ জন নগরের ও ৪ হাজার ১৩২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় কেউ মারা যাননি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২২৭ জন; এর মধ্যে ১৬০ জন নগরের ও ৬৭ জন উপজেলার বাসিন্দা।
শনিবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরের ১৯ জন ও বিভিন্ন উপজেলার ১৫ জন আছেন।
শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২০৩ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৭ জন নগরের ও ১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে শুক্রবার ৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা মিলেছে; এর মধ্যে ১০ জন নগরের ও ৩ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯১ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের দেহে করোনার জীবাণু মিলেছে; এর মধ্যে ১ জন নগরের ও ৩ জন উপজেলার।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে শুক্রবার চট্টগ্রামের ৩ জনের নমুনায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৬ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩১ জন নগরের ও ৩ জন উপজেলার বাসিন্দা।
শেভরণ ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে; এর মধ্যে ২৮ জন নগরের ও ৩ জন উপজেলার।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৩০ জনের মধ্যে লোহাগাড়ার ১, সাতকানিয়ার ২, আনোয়ারার ২, চন্দনাইশের ১, পটিয়ার ২, রাঙ্গুনিয়ার ৪, রাউজানের ৯, ফটিকছড়ির ৪, হাটহাজারীর ৪ ও মিরসরাইয়ের ২ জন আছেন।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৫১ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৮৪৩ জন করোনা রোগী।