Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও ১৪৯ করোনা রোগী শনাক্ত, মোট ১৫৪৯১ জন

চট্টগ্রামে আরও ১৪৯ করোনা রোগী শনাক্ত, মোট ১৫৪৯১ জন

চট্টগ্রামে আরও ১৪৯ করোনা রোগী শনাক্ত, মোট ১৫৪৯১ জন

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮২৫ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৪৯ জন; এর মধ্যে ৯৬ জন নগরের ও ৫৩ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৫ হাজার ৪৯১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৮৯৯ জন নগরের ও ৪ হাজার ৫৯২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে কেউ করোনায় মারা যাননি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৪৬ জন; এর মধ্যে ১৭১ জন নগরের ও ৭৫ জন উপজেলার বাসিন্দা।

আজ বুধবার (১২ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৯ জন নগরের ও ২৮ জন উপজেলার বাসিন্দা।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২১৮ জনের নমুনা পরীক্ষায় নগরের ২৮ জনের ও উপজেলার ৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৬২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৫ ও উপজেলার ১১ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩২ জনের নমুনা পরীক্ষায় নগরের ৪ ও উপজেলার ৫ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা পাওয়া গেছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৪ ও উপজেলার ২ জনের করোনা মিলেছে।

শেভরণ ল্যাবে ৫৬ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৬ ও উপজেলার ২ জনের করোনা মিলেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫৩ জনের মধ্যে বাঁশখালীতে ১, আনোয়ারায় ২, পটিয়ায় ২, বোয়ালখালীতে ৬, রাঙ্গুনিয়ায় ৪, রাউজানে ৮, ফটিকছড়িতে ১০, হাটহাজারীতে ১১, সন্দ্বীপে ৪, মিরসরাইয়ে ২ ও সীতাকুণ্ডে ৩ জন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৬৫ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৩১০ জন করোনা রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here