Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও ১৫১ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ১৫১ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ১৫১ জনের দেহে করোনা শনাক্ত
করোনা ভাইরাসের প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে ৭০৩ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৫১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৮৯ জন নগরের ও ৬২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে ৫ হাজার ২৩৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল রোববার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৩৫ জনের নমুনা পরীক্ষায় নগরের ৫১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ২৮ জন নগরেরর ও ২৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে গতকাল রোববার ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম নগরের ৩৫ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৯ জন নগরের ও ২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে বিভিন্ন উপজেলার ১০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে গতকাল রোববার ১৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা মিলেছে; এর মধ্যে ৪৬ জন নগরের ও ২ জন বিভিন্ন উপজেলার।

এদিকে গতকাল রোববার নগরের ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষায় নগরের ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গতকাল রোববার ১০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে চট্টগ্রামের ১ জনের করোনা পাওয়া গেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৬২ জনের মধ্যে লোহাগাড়ায় ২, সাতকানিয়ায় ১, বাঁশখালীতে ৫, আনোয়ারায় ১, চন্দনাইশে ৪, পটিয়ায় ১৩, বোয়ালখালীতে ২, রাঙ্গুনিয়ায় ১১, ফটিকছড়িতে ৯, হাটহাজারীতে ৯, মিরসরাইয়ে ১ ও সীতাকুণ্ডের ৪ আছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত ৫ হাজার ২৩৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ১২১ জন। সুস্থ হয়েছেন মোট ৪০২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here